বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ প্রথম দিন ব্যবসায় অনুষদ ভুক্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
রাবির ২৭ টি বিভাগের এ, বি ও সি ইউনিটের মোট ৪ হাজার ৩২৩ টি আসনের বিপরীতে ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতি আসনের ভর্তির জন্য ৫৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে।
এক ঘন্টা ব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। যেকোন জালিয়যাতি রোধে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির কথা মাথায় রেখে এইবারই প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহীসহ ৫ টি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।