বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৬তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরুু হয়েছে ।
আজ মঙ্গলবার সকালে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।
অনুষ্ঠানে অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব-কমিটি ২০২৫-২৬ এর সভাপতি ও ফিশারিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা যেমন শারীরিক গঠন সুস্থ রাখতে সহায়তা করে, তেমনি শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখে। শিক্ষাজীবনেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ নিয়মিতভাবেই শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে যাচ্ছে।
এছাড়াও অনুষ্ঠানে প্রফেসর ড.মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (প্রশাসন); প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (শিক্ষা); প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ ও শরীরচর্চা শিক্ষা বিভাগের (ভারপ্রাপ্ত), পরিচালক মোসা. রোকসানা বেগম উপস্থিত ছিলেন।