রাজশাহী মহানগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী শাখার মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Thursday, 3 June 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 3 June 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, নিরীহ আলেমদের মুক্তি ও গণমুখী বাজেট উত্থাপনের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী আন্দোলন রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ফয়সাল হোসেন মনির সভাপতিত্বে ও সহ-সম্পাদক হাসিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক তারিফ উদ্দীন, ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মওলানা মোর্শেদ আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম ও ইসলামী আন্দোলন রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে ছেলেমেয়েরা বিপথগামী হয়ে পড়ছে এবং নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এ থেকে ছেলেমেয়েদের রক্ষা করতে হলে অবস্যই দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এছাড়া নিরাপরাধ আলেমদের মুক্তিসহ জনগনের প্রত্যাশা অনুযায়ী বাজেট ঘোষনার দাবী জানান বক্তারা।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর