রাজশাহী মহানগরীতে একদিনে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৫

🗓 Tuesday, 28 September 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 28 September 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৪৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৪৫ জনকে আটক করে।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৪৫ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৮ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানায়-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০৪ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৭ জন গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের কাছ থেকে ৩৯.৩০ গ্রাম হেরোইন, ৫৩০ গ্রাম গাজা, ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৪.৮৫ লিটার চোলাইমদ, ১৫ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর