রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘন্টায় মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে আটক ১৮

🗓 Thursday, 24 June 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Thursday, 24 June 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ১৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এই ১৮ জনকে আটক করে।

আজ বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৮ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৬ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও গোয়েন্দা পুলিশ ০১ জনকে আটক করে।

এদের মধ্যে ০৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৭ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ১০৪.৪০ গ্রাম হেরোইন, ১০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর