রাজশাহী মহানগরীতে চলছে চতুর্থ দিনের মতো কঠোর লকডাউন॥বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

🗓 Monday, 14 June 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Monday, 14 June 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

করোনার সংক্রমন প্রতিরোধে রাজশাহী মহানগরীতে চতুর্থ দিনের মতো চলছে কঠোর লকডাউন ।

আজ সোমবার সকাল থেকে মহানগরীর রাস্তাগুলো একেবারেই ফাঁকা রয়েছে। রাস্তায় অল্প সংখ্যক রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও মহানগরীতে চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘন্টায় মহানগরীতে ২৯ জনকে ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে।

এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ৮৫৬ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর