রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে আটক ১৯ ॥ মাদকদ্রব্য উদ্ধার

🗓 Tuesday, 16 November 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 16 November 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে আটক করে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৯ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৩ জনকে আটক করে। এদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৫ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৩ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেন্সিডিল, ০৪ গ্রাম হেরোইন ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর