বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আহত হয়েছে অন্তত ৬ জন।
আজ রোববার সকালে মহানগরীর শাহ মখদুম ও রাজপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহ মখদুম থানার আমচত্বর এলাকায় ফয়সাল, নওদাপাড়া এলাকায় চারঘাট থানা এলাকার বাসিন্দা জামেরুল ও মহাগরীর দাশপুকুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি। নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মহানগরীর শাহ মখদুম থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, মহানগরীর নওদাপাড়া আমচত্বরে বেলা ১১টায় গরুবাহী ভটভটির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামেরুল ইসলাম নামের একজন মারা যান। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুপুরে একই এলাকায় পিকআপের সাথে ভটভটির সংঘের্ষ ফয়সাল নামে এক ব্যক্তি নিহত হয়।
এদিকে, সকালে মহানগরীর দাসপুকুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যায়। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।