বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীতে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট চেয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী মডেল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী ইবতে সাম মাহফুজ শান্ত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এশিয়ান স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী রায়হান আলী, রাইপুর জেলা কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ, রাজশাহী বরেন্দ্র কলেজের শিক্ষার্থী ফারিয়া উলফাত ফারিহা ও রাজশাহী সরকারী সিটি কলেজের শিক্ষার্থী ইমদাদুল হক সিহাবসহ রাজশাহী জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমারা প্রায় দুই বছর ধরে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে আসছি। আপনাদের এমন সিদ্ধান্তে শুধু আমরা নই, আমাদের পরিবারের লোকজনও ভেঙ্গে পড়েছে। তাই আগের মতোই ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে অথবা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখতে হবে। তা না হলে কঠর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবী আদায় করবো।
এবার বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক ইউনিটে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের জন্য ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র নির্ধারণ করা হয়েছে।