বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের চলমান কোভিড-১৯ (১২-১৭বছর) করোনা ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে মহানগরীর রিভার ভিউ কারেক্টরেট স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দীন ও রিভার ভিউ কারেক্টরেট স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র উদ্ভাবিত ফাইজার-বায়োএনটেকের টিকা শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করা হয়েছে। আজ প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে এ টিকা প্রয়োগ করা হয়।