রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার ॥ দেশীয় অস্ত্রসহ প্রায় ১৭ লক্ষ টাকা উদ্ধার

🗓 Monday, 22 August 2022

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Monday, 22 August 2022

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে ডাকাতির হওয়ার ৬ ঘন্টার মধ্যে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

আজ সোমবার বিকেল ৩টার দিকে মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মজিদ আলী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, রাজশাহী জেলার দুর্গাপুর, বাগমারা, পবা ও মোহনপুর উপজেলার ৮৫ জন পান ব্যবসায়ীকে নিয়ে একটি সমিতি গঠন করে দূর্গাপুর উপজেলার দাওকান্দি বাজারে পানের ব্যবসা করতেন। তারা দীর্ঘদিন ধরে রাজশাহী’র বিভিন্ন অঞ্চল হতে পান ক্রয় করে ঢাকার শ্যাম বাজারে বিভিন্ন আড়তে বিক্রি করে থাকে।

গতকাল রোববার ভোর সোয়া ৫ টার দিকে শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম ঢাকায় পান বিক্রি করে সমিতি’র ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা নিয়ে ভাড়া করা সিএনজি নিয়ে দাওকান্দি যাচ্ছিলেন। এসময় মহানগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পৌঁছালে পিছন থাকা একটি অ্যাম্বুলেন্স হঠাৎ সামনে এসে তাদের গতিরোধ করে। সিএনজি অটোরিকশাটি থামার সাথে সাথেই অ্যাম্বুলেন্স হতে ৬-৭ জন ডাকাত বের হয়ে চায়নিজ কুড়াল, হাসুয়া, চাকু, ছোরা ও লোহার রড নিয়ে তাদের ঘিরে ধরে। এসময় তাদের কাছে থাকা মোট ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি করে অ্যাম্বুলেন্স নিয়ে আম চত্বরের দিকে পালিয়ে যায়।

পরে মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জন ডাকাতকে গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার রাজ্জাকের ছেলে আশিক ইসলাম, আজাদ আলীর ছেলে হৃদয়, রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার আসলাম আলীর ছেলে আব্দুর রহমান, আসলামের ছেলে আব্দুর রহিম, ডিঙ্গাডোবা ঘোষ মাহালের লোকমানের ছেলে রিকো ইসলাম ও চন্ডীপুর সুফিয়ানের মোড়ের মৃত এবাদুলের ছেলে ইয়ামিন। অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর