বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীতে সরকারের নির্ধারিত মূল্যে মাঝারি ও সরু চাল বিক্রয় শুরু করেছে।
আজ বুধবার সকাল থেকে মহানগরীর কুমারপাড়াস্থ চাউল পট্টি এলাকায় সরকার চাল বিক্রয়ের যে মূল্যে দিয়েছে সেই মূল্যেই চাল বিক্রয় করছে দোকানীরা।
রাজশাহীর বাজারে নতুন দর অনুযায়ী, প্রতিকেজি সরু মিনিকেট চাল ৫১ টাকা ৫০ পয়সা ও প্রতি ৫০ কেজির বস্তা দুই হাজার ৫৭৫ টাকায় বিক্রি করতে হবে। মাঝারি মানের চাল প্রতিকেজি ৪৫ টাকা ও বস্তা দুই হাজার ২৫০ টাকায় বিক্রি করতে হবে। আর কোন খুচরা ব্যবসায়ীরা ৫৩ টাকার ওপরে কোনো চাল বিক্রি করতে পারবেন না। সরকারের নির্ধারিত মূলের চেয়ে বেশি দামে চাল বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রাজশাহীর জেলা প্রশাসক।
মহানগরীর কুমারপাড়া পাইকারি চাউল ব্যবসা সমিতি’র সভাপতি আলাউদ্দিন জানান, চাল সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে আমরা চাল বিক্রয় করছি। তবে ধানের দাম বেশি, তাই ধানের দাম কমানোর জন্য সরকারকে অনুরোধ করছি।