বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যেগে স্বল্প আয়ের কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কুঠিবাড়ী বালুর ঘাট কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগী বিতরণ কার্যক্রমে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি ডা: শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহীন আক্তার রেনী। এসময় বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ- সভাপতি মাজহারুল ইসলাম, বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, নির্বাহী সদস্য মো: পিয়ার বকস, নির্বাহী সদস্য দুরবে বেগম এবং কামারুজ্জমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, করোনা মহামারীর কারণে সমাজের প্রায় সকল শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে ১৫০ জন স্বল্প আয়ের কর্মচারীদের প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল দেওয়া হয়। এ ধরনের স্বল্প আয়ের ব্যক্তিদের খাদ্য, ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজনে সমাজের বিত্তবান,সামাজিক সংগঠন ও এনজিও এর মত এগিয়ে আসলে সমাজের ক্ষতিগ্রস্ত মানুষ কিছুটা হলেও রক্ষা পাবে বলে আশা করেন ।