বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
বিজ্ঞ আইনজীবীগণের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদানসহ বিজ্ঞ আইনজীবী হযরত আলীর বাড়িতে হামলা, চেম্বার ভাংচুরের প্রতিবাদে চন্দ্রিমা থানার ওসি মোঃ মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় রাজশাহী জেলা জজ কোট চত্বরে এ মানববন্ধন অুনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট আবুল কাসেম, এ্যাডভোকেট লিয়াকত আলী, এ্যাডভোকেট জাকির হোসেন, এ্যাডভোকেট সাডলানা প্রমুখ।
বক্তাগণ বলেন, রাজশাহী মহানগর চন্দ্রিমা থানার ওসি মোঃ মতিউর রহমানকে সাময়িক বরখাস্ত করতে হবে। সেই সাথে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত বিচার করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, গত ৮ই মে রাজশাহীর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ্যাড. মোঃ আব্দুর রশিদ বাবু বাদী হয়ে চন্দ্রিমা থানা অফিসার ইনচার্জ, মোঃ মতিযার রহমানের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করেন।