রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজ মাঠে চলছে পৌষ-পার্বণ পিঠা মেলা

🗓 Friday, 10 February 2023

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Friday, 10 February 2023

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে চলছে তিন দিনব্যাপী পৌষ-পার্বণ পিঠা মেলা ২০২৩ এর দ্বিতীয় দিন। বৃহস্পতিবার বিকেলে মহানগরীর শাহ মখদুম কলেজ মাঠে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে এবং মর্ডান কসমেটিকস এন্ড হারবাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর সহযোগিতায় এ পিঠা মেলার উদ্বোধন করা হয়।

পিঠা মেলায় “আমরা রাজশাহীর উদ্যোক্তা” গ্রুপের নারী উদ্যোক্তারাসহ মোট ১৮টি স্টল স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি স্টলে নানারকম দেশীয় পিঠার পাশাপাশি উপমহাদেশে প্রচলিত বিভিন্ন রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তা। পিঠা মেলার উদ্যোক্তারা বলছেন এখনকার ছেলেমেয়েরা দেশের তৈরি যে নানারকম সুস্বাদু পিঠা হয় এবং তার স্বাদ কেমন তা তারা ভুলতে বসেছে। সেজন্য নতুন প্রজন্মকে দেশীয় পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য,গতকাল ফিতা কেটে ও কেকের আদলে তৈরি ভাপা পিঠা কেটে মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলাম। এ সময় রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্টি’্রর সভাপতি রোজেটি নাজনীনসহ বিভিন্ন নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর