রাজশাহী মহানগর দায়রা জজের পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Monday, 17 November 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 17 November 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারবর্গের ওপর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন।

বক্তারা বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কীভাবে এ প্রশ্ন আবার সামনে এসেছে। এ বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর