বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২৭ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ২৭ জনকে আটক করে।
আজ রোববার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৭ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৯ জনকে আটক করে।
এদের মধ্যে ০৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৯ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১১ গ্রাম হেরোইন ও ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।