বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বক্তব্যে মিলন বলেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে মহানগর পর্যন্ত দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ও গঠনতান্ত্রিক চর্চাকে গুরুত্ব দিয়ে সকলকে একযোগে কাজ করার পরামর্শ দেন তিনি। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বাযক ওয়ালিয়ুর রহমান রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ সুইট, মহানগরীর বোয়ালিয়া থানা পশ্চিমের সভাপতি শামসুল হোসেন মিলু প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সট: এ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি।