রাজশাহী মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

🗓 Monday, 30 November 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 30 November 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

 

রাজশাহীতে জঙ্গি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে মহানগর যুবলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, মনিচত্ত্বর প্রদক্ষিণ করে, পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারন সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক ফরিদুল আলম রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক লেমনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর ভাষ্কর্য তৈরী করা হচ্ছে দেশের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করার জন্য, পূজা করার জন্য নয়। আর এ ভাষ্কর্য বিশ্বের প্রায় সকল মুসলিম দেশেই রয়েছে। তাই যারা এটা নিয়ে রাজণীতি কিংবা দেশকে অস্থিতিশীল করতে চান তাদেরকে বাংলাদেশ যুবলীগ রাজপথে থেকে মোকাবেলা করবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর