রাজশাহী মেডিকেলে একদিনে করোনার উপসর্গে ১ জনের মৃত্যু

🗓 Wednesday, 24 November 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 24 November 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে ওয়ালিউর রহমান বাবুর প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ০৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ২০৫ টি করোনার নমুনা পরীক্ষা করে ০২ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ০.৯৮ ভাগ। এর আগে গত পরশু ছিল ১.৫২ ভাগ।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর