রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ভর্তি ২১,সুস্থ হয়ে ফিরেছেন ৩৫

🗓 Friday, 11 August 2023

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Friday, 11 August 2023

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন রোগী।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন রোগী। এদের মধ্যে স্থানীয় ভাবে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪৫ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ২৫, ৩০, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৫ই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। এছাড়াও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য এনএস-১ অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আই সি ইউসহ অন্যান্য সকল চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৫২৮ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৩ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর