রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্তে নতুন ভর্তি ১৩ চিকিৎসাধীন ৫০

🗓 Monday, 24 July 2023

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Monday, 24 July 2023

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন আরও ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন রোগী এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মোট ৫০ জন রোগী। এসব রোগীগুলো ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডাঃ মো. তানজিলুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। ডেঙ্গু আক্রান্ত রোগীর টেস্ট ফ্রি করাসহ রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জটিল ডেঙ্গু রোগীদের জন্য আই সি ইউসহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রাখা হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ৩০ ও ৩৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১৬৮ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৭ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় গত ০৮ জুলাই একজন রোগীর মৃত্যু হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর