রাজশাহী লকডাউন: অন্যদিনের চেয়ে লোক সমাগম কিছুটা বেশি

🗓 Wednesday, 7 July 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 7 July 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

৭ম দিনের মতো রাজশাহীতে কঠোর লকডাউন চলছে। তবে আগের দিনের লকডাউনের চেয়ে মহানগরীতে লোক সমাগম কিছুটা বেশি লক্ষ করা গেছে।

আজ বুধবার সকাল থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান সদস্যদের অবস্থান থাকলেও কঠোর অবস্থানে তাদের দেখা যায়নি। তবে মহানগরীতে সব ধরনের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রয়েছে। ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় কাঁচামালের দোকান খোলা রয়েছে।
এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরী ও উপজেলা গুলোতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে। মহানগরীতে ৪টি ও নয়টি উপজেলায় ১৮টি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

এদিকে, জেলা ও মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল মঙ্গলবার ৮৬ জনকে ৮৬টি মামলা দিয়ে ৫৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে।

এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১২৯০ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর