রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৮১.৬০ শতাংশ

🗓 Wednesday, 8 February 2023

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 8 February 2023

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৬০ ভাগ। গত বছরের চেয়ে পাশের হার কমেছে ১৫ দশমিক ৬৯ ভাগ।

আজ বুধবার দুপুর ১২টায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ ফল ঘোষণা করা হয়েছে। এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৯ হাজার ৪২৩ জন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৮৯ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন। এর মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৯ হাজার ৮৯৮ জন আর জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৯৫৭ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ৮ জেলার ৭৫১ টি কলেজ থেকে এ সকল শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশ নেয়। মোট ২০১ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভালো ফলাফল করায় উৎসাহ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর