বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্র প্রতিবেদনে…

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি’র রাজশাহী-১ আসনের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শরীফ উদ্দীন।

আজ রোববার দুপুর ১২টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আখতারের নিকট তিনি মনোনয়ন ফরম জমা দেন । পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বিএনপি’র রাজশাহী-১ আসনের মনোনীত প্রার্থী বলেন, নির্বাচনী মাঠে অস্থিতিশীলতা কেটে গিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। উল্লেখ্য, তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। এর আগে রাজশাহী রিটার্নিং রিটার্নিং কর্মকর্তার কাছে বিভিন্ন রাজনৈতিক দল ও সতন্ত্র প্রার্থী হয়ে ৪৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।