রাজশাহী-৩ আসনে মিলনকে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

🗓 Tuesday, 11 November 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 11 November 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে মহানগর ও পবা-মোহনপুর উপজেলার বিএনপি।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর বর্তমান ও সাবেক মহানগর বিএনপি এবং পবা-মোহনপুর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি মহানগরীর বাটার মোড় থেকে বের হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

রাজশাহী মহানগরীর মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী আনসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মতিহার থানা বিএনপি সাবেক সভাপতি আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি সাবেক সভাপতি শওকত আলীসহ স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী-৩ আসনে জনপ্রিয় নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। শফিকুল হক মিলন পবা-মোহনপুরসহ কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতে সুপরিচিত ও গ্রহণযোগ্য নেতা। কিন্তু কতিপয় ব্যক্তি নাসির হোসেন অস্তিরকে নিয়ে অপরাজনীতি শুরু করেছে। অস্তির কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি তার বাবার রাজনৈতিক পরিচিতি ব্যবহার করে নেতৃত্বে আসতে চান। যারা রাজশাহীর রাজনীতিতে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে শফিকুল হক মিলনকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর