রাবিতে আইন-শৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

🗓 Sunday, 4 May 2025

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 4 May 2025

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

 

আইন-শৃঙ্খলার চরম অবনতিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতকর্মীরা ।
আজ রোবাবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূূণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচির পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেদ আলী। কর্মসূচিতে ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সন্ত্রাস, নৈরাজ্য এবং ধর্মীয় অবমাননার মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করছে, তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না। ছাত্রলীগ নামক ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন ও তাদের মদদদাতা শিক্ষক-কর্মকর্তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও শিক্ষক বাসভবনে ককটেল হামলা, আবাসিক হলে পবিত্র আল-কোরআন পোড়ানো এবং একাডেমিক ভবনে পূজার ব্যানার ছিঁড়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর