রাবিতে উপাচার্যের মৌখিক আশ্বাসে শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত :জাতীয়বাদী শিক্ষক ফোরাম

🗓 Thursday, 25 September 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 25 September 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

উপাচার্যের মৌখিক আশ্বাসে শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত করলো জাতীয়বাদী শিক্ষক ফোরাম। দাবি মেনে না নিলে আবারো কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সাংবাদিকদের তিনি জানান, আজ দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে জিয়া পরিষদ ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ইউট্যাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে উপাচার্য মহোদয় শিক্ষক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, গত ২০ সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।

উপাচার্য মোখিক প্রতিশ্রুতির প্রক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল থেকে আপাতত স্থগিত ঘোষনা করছে। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকৃত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর