বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আমজাদ হোসেনের প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চর্মরোগ ‘স্ক্যাবিস’। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জরুরি চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।