রাবিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

🗓 Monday, 14 April 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Monday, 14 April 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হচ্ছে।

আজ সকালে চারুকলা চত্বরে মুক্তমঞ্চে বর্ষবরণের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, চারুকলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, লিগ্যাল সেলের প্রশাসক প্রফেসর আব্দুর রহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় অনুষ্ঠিত হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এটি চারুকলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়সহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও নিজ নিজ কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ উদযাপন করছে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর