রাবি’তে নিয়োগপ্রাপ্তদের যোগদানে স্থগিতের বিজ্ঞপ্তি

🗓 Sunday, 9 May 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 9 May 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহান তাঁর শেষ কর্মদিবসে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে যে নিয়োগ দিয়েছেন তা তদন্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের চার সদস্যের তদন্ত কমিটি’র এ নিয়োগের সাথে জড়িত সকলের সাথে সাক্ষাৎকার গ্রহন করেছেন। এদিকে, বিশ্ববিদ্যালয়ে বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহানের শেষ কর্মদিবসে নিয়োগ পাওয়া লোকজনের যোগদান কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি দিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহান তাঁর শেষ কর্মদিবসে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে যে নিয়োগ দিয়েছেন তা তদন্তে করতে শিক্ষা মন্ত্রণালয়ে চার সদস্যের তদন্ত কমিটি সারাদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ নিয়োগের সাথে জড়িত সকলের সাথে সাক্ষাৎকার গ্রহন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মুহম্মদ আলমগীরসহ তদন্ত দলের চার সদস্য এসেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের করা এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এই কমিটি অবৈধ নিয়োগ ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবে।

তদন্তের সাক্ষাৎকার দিতে এসে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের আহ্বায়ক জানান যে সকল দূর্নীতি ও অনিয়ম ঘটে গেছে তা আইন অনুসারে ব্যবস্থা নিবে সরকার।এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আবদুস সালাম জানান, এটা আগে থেকেই সরকারের নিষেধাজ্ঞা ছিলো তাই নিষেধাজ্ঞা দন্ডনীয় অপরাধ বলেই আমি এটার সাথে সংশ্লিষ্ট হতে চাইনি।

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে শেষে বিদায়ী উপাচার্য সাংবাদিকদের জানান, এ নিয়োগটা যারা প্রত্যাশা করে তারাই পেয়েছে। আমি ছাত্রলীগকে চাকুরি দিয়েছি মানবিক কারনে। ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর ১২ (৫) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমি এই নিয়োগ দিয়েছি।
সট: প্রফেসর আব্দুস সোবহান, সদ্য বিদায়ী উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আমরা সম্পূর্ণ তথ্য-উপাত্ত ও প্রতিবেদন সংগ্রহ করেছি। সবার সাথে কথা বলেছি। এখন আমরা শিক্ষামন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিবো। কার প্রতি বিদ্বেষমূলক আচরণ নয়। সম্পূর্ণ পক্ষপাতহীন প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সুষ্ঠ বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশের আশা প্রকাশ করেছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর