বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা। পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত স্থগিত রাখা হয়।
এছাড়াও দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মবিরতিতে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল ও সকল বৈষম্য দূরীকরণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। এটা আমরা নতুন কোনো দাবি নিয়ে সমাবেত হইনি। বরং আমাদের অধিকার পুনরায় চালুর দাবিতে দাঁড়িয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে সন্তানদের বঞ্চিত করা বৈষম্য ছাড়া কিছু নয়।
যদি দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হয়, তবে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘটে যাবো। কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।