রাবিতে ৭২ ব্যাচের সেন্ট্রাল নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান করলেন আরিফুল

🗓 Saturday, 11 October 2025

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Saturday, 11 October 2025

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২ ব্যাচের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেন্ট্রাল নবীন বরণ উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি আসন্ন রাকসু নির্বাচনের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি।
এসময় তিনি বলেন, আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায়  লিফলেট ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যা অপরিছন্ন ও দৃষ্টিকটূ। আগামী সোমবার ১৩ অক্টোবর ৭২ ব্যাচের সেন্ট্রাল নবীনবরণ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি। এই পরিচ্ছন্নতা অভিযান শুধু যে নির্বাচন উপলক্ষে তাই নয়, এটা একটা প্রতীকি পরিচ্ছন্নতা অভিযান।
তিনি আরো বলেন, আমরা নির্বাচন পরবর্তী সময়েও ক্যাম্পাসে যে কোন স্বচ্ছতায় এনার্জিটিক থাকবো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আছে সবাইকে বিনীত অনুরোধ করবো নির্বাচনের পরের দিন থেকেই যেন আমরা এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান করতে পারি। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে পরিচিত। আগামীতেও যেন সেই ধারা অব্যাহত থাকে সেজন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর