রাবি’র ভিসি সোবহানসহ ছয়জনের বিরুদ্ধে সাবেক ভিসির স্ত্রীর মামলা

🗓 Tuesday, 15 September 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 15 September 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সোবহানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাবেক ভিসি অধ্যাপক মুহাম্মদ মিজান উদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান।

তিনি জানান, নিয়ম বর্হিভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগ আজ দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলা নং ৬/২০২০ (টাকা)। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামীদের আদালতে হাজির হতে সমন জারী করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, বর্তমান বিশ্ববিদ্যালয়ের দুইজন রেজিস্টার, কোষাধক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলের সভাপতি ও অধ্যক্ষ।

মামলার বাদী মোমেনা জীনাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহনের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে বলে মামলায় তিনি অভিযোগ করেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর