রাবি প্রশাসন ভবন অবরোধ আজকের মতো প্রত্যাহার করেছে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ

🗓 Tuesday, 12 January 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 12 January 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

নিয়োগের দাবিতে এবং ১৯৭৩ সালের অধ্যাদেশে বিশ্ববিদ্যালয় পরিচালিত না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ আজকের মতো প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্টার অধ্যাপক আবদুস সালাম ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান আন্দোলনরত চাকরিপ্রত্যাশী বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বসে আজকের মতো আন্দোলন প্রত্যাহার করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক আকতার হঠাৎ মৃত্যু বরণ করায় তারা আজকের মতো এ আন্দোলন প্রত্যাহার করেছেন। আগামিকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আন্দোলনরত চাকরিপ্রত্যাশী বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে দুপুর ১২ টায় বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর