বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মহানগরীর বিভিন্ন ক্লিনিকগুলোতে অভিযান
চালিয়ে ৬ নারীসহ ১৬জন দালালকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।
আজ সোমবার মহানগরীর লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মহানগরীর সিপাইপাড়া ও ভাটাপাড়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে ১০জন পুরুষ ও ৬জন নারী রয়েছে।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন খাঁন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মহানগরীর লক্ষীপুর এলাকায় রাজশাহী মেডিকেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকগুলোতে রোগীদের কম খরচে টেষ্ট করিয়ে নাম করে অতিরিক্ত অর্থ আদায়সহ তাদের বিরুদ্ধে নানা প্রতারণা অভিযোগ ছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ ওই এলাকায় অভিযান চালিয়ে ১৬জন দালালকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।