বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী নার্সিং কলেজে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ওপর নিষিদ্ধ ঘোষিত ও চিহ্নিত সন্ত্রাসী বেসিক বিএসসি ইন নার্সিং ছাত্রলীগের ছাত্রদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ড কামরুন্নাহার, সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদাউস, সিনিয়র স্টাফ নার্স মামুনুর রশীদ, কামরুল ইসলাম, রিমা খাতুন ও খুশি হালদার প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, গত ১২ মে একটি কেন্দ্রীয় বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারাদেশে নার্সিং শিক্ষকদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তার অংশ হিসেবে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ এবং রামেক হাসপাতালের কিছু সিনিয়র স্টাফ নার্স কলেজের অডিটোরিয়ামে একটি সভায় অংশ নিতে গেলে ছাত্রলীগের কয়েকজন সদস্য তাদের উপর হামলা চালায়। এই ধরণের বর্বর হামলা নার্সিং পেশার জন্য অপমানজনক ও অমানবিক। তাই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। তা নাহলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।