রুয়া নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ২৭ অ্যালামনাস, এখন চলছে ভোট গণণা

🗓 Saturday, 26 July 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 26 July 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন ২০২৫ ভোট গ্রহণ আজ সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয়েছে বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণণা। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সংরক্ষিত মহিলা আসনের ৫টি গুরুত্বপূর্ণ পদসহ মোট ২৭টি পদের প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সংবিধান লঙ্ঘনসহ কয়েকটি অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছিলেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জীবন সদস্যবৃন্দ।

নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘দীর্ঘদিন পর একটি কার্যকর রুয়া হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশে রুয়া নির্বাচন হচ্ছে। তবে যারা নির্বাচন বর্জন করেছেন, তারা যদি নির্বাচনে অংশ নিতেন তাহলে বিষয়টা আরো ভালো হতো। নির্বাচিত প্রতিনিধিরা রুয়াকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি। সংবিধান লঙ্ঘনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘এটা ডাহা মিথ্যা অপবাদ। এই নির্বাচনে বিন্দুমাত্র সংবিধানের লঙ্ঘন ঘটেনি। যারা এই অভিযোগ তুলছেন তারাই প্রমাণ করুক যে কোথায় লঙ্ঘন হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর