রুয়েটের বাস চালক হত্যা মামলার রায়ে চার আসামীর যাবজ্জীবন

🗓 Wednesday, 8 September 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 8 September 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চালক আব্দুস সালাম হত্যাকান্ডের ঘটনায় চার আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালত।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষনা করেন। মামলার রায় ঘোষনা করা হয় ৩৬ কার্যদিবস এবং ২৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহনের মাধ্যমে। এসময় চার আসামী কাটগড়ায় উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- সোহেল রানা, নূর নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বির। এছাড়া এই হত্যামামলার অপর দুই আসামী ফয়সাল আহম্মেদ শিফাত ও শিমুল ওরফে পলাশ অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ার তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে।
মামলার বাদি নিহত আব্দুস সালামের ছেলে পলাশ জানান, আমাদের প্রত্যাশা ছিলো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হবে। কিন্তু আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। আমরা এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট নই।

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, মামলায় ২৫ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে বিচারক এ রায় ঘোষনা করেন। এসময় চার আসামী কাটগড়ায় উপস্থিত ছিলেন। আর এ মামলায় আরও দুই আসামী অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে। এ মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আবু বক্কর।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ এপ্রিল রুয়েটের দেশরতœ শেখ হাসিনা হলের সামনে আব্দুস সালাককে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের পরের দিন নিহত আব্দুস সালামের ছেলে পলাশ বাদি হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামার চারদিন পরে শিমুল ওরফে পলাশকে আটক করে পুলিশ। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে খুনের প্রকৃত রহস্য বের হয়ে আসে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর