রুয়েটে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগীতার উদ্বোধন

🗓 Sunday, 12 December 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Sunday, 12 December 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগীতা-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে রুয়েটের কেন্দ্রীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ আয়োজন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। এসময় রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, রুয়েটের কর্মকর্তা সমিতি’র আহবায়ক আরিফ আহম্মদ চৌধুরীসহ রুয়েটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় মোট ১৪ টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আজ প্রথমদিন সিভিল বিভাগ বনাম বিইসিএম বিভাগের অংশগ্রহণের মধ্যে দিয়ে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর