রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলন

🗓 Wednesday, 3 August 2022

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 3 August 2022

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষ /লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২১-২২) সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে দশটায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে রুয়েট কেন্দ্রের লোকাল এডমিশন কমিটির উদ্যোগে সমন্বিত এ ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, “ চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষ /লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২১-২২) সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে আগামী ০৬ আগস্ট, ২০২২ খ্রিঃ রোজ শনিবার ১০.০০ ঘটিকা থেকে বেলা ০১.৪৫ ঘটিকা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নেবে।”

তিনি আরোও বলেন, “এবারে দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ১২ঃ৩০ টা পর্যন্ত ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এ মোট ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অধীনে সকাল ১০ঃ০০টা থেকে দুপুর ১ঃ৪৫ টা পর্যন্ত ৬২২ জন ভর্তিচ্ছু অংশ নেবে।

‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের গঈছ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের গঈছ পরীক্ষা এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অংকন সহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১.৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।”

এছাড়া রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর