বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে স্কুলে শিক্ষা সহায়ক উপকরণ টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর কাজলায় রাজশাহী প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় এই সকল শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পর্দার রাজশাহীর প্রেসিডেন্ট রোটারিয়ান অনু চৌধুরী, রোটারি ক্লাব অব পদ্মার রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান তাপস কুমার মজুমদার, রোটারিয়ান নাজমা রহমান, রোটারিয়ান ডাক্তার শম্পা, রোটারিয়ান খুশি আজাদ।
এছাড়াও রাজশাহী প্রিপারেটারি স্কুল এন্ড কলেজের ডাইরেক্টর এন্ড প্রিন্সিপাল পরেশ চন্দ্র সূত্রধর, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কল্পনা রায় ভৌমিক, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল বাচ্চু, শিক্ষকবৃন্দ ও রোটর্যক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের রোটর্যক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।