বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
শ্রীলঙ্কায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩৫ জনের অধিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে দ্বীপ দেশটির দক্ষিণ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে প্রদেশটির মাতারা জেলার প্রধান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। পুলিশের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১২,১৪০ জন প্রাণ হারিয়েছেন।
শ্রীলঙ্কায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় দেশটির কর্তৃপক্ষ ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরও কঠোর করছে।
মেহের নিউজ এজেন্সি সূত্রে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মাদক ও অপরাধবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে শ্রীলঙ্কা সরকার সম্প্রতি অতিরিক্ত ১০,০০০ পুলিশ সদস্য নিয়োগের অনুমোদন দিয়েছে।