বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর উপস্থাপনায়…
সকালের মাত্র ১ ঘণ্টা। শুনতে খুব সামান্য মনে হতে পারে। কিন্তু এই ছোট্ট সময়টুকু—আপনার পুরো দিনটা গড়ে দিতে পারে, আবার ভেঙেও দিতে পারে। আপনি ঘুম থেকে উঠলেন। চোখটা খুলেই হাত চলে গেল মোবাইলে। সোশ্যাল মিডিয়া খুললেন, কার কী হলো, কে কী বললো, কে কোথায় ঘুরতে গেল—এসব দেখতে দেখতে আপনার মনটা ধীরে ধীরে ভারি হয়ে গেল। আপনি সেটা টেরও পেলেন না। এরপর হুড়োহুড়ি করে ঘুম থেকে উঠা, ব্রাশ, কাপড়, কাজ—সব একসাথে গুলিয়ে গেল। এইভাবে কি দিনটা সত্যিই আপনার নিয়ন্ত্রণে থাকে? না, থাকে না। সফল মানুষদের দিকে তাকান। তারা দিনের শুরুটা গুছিয়ে নেয়। তারা জানে, দিনের প্রথম ১ ঘণ্টা মানে হলো—নিজের সঙ্গে বোঝাপড়া করার সময়। মাথা ঠান্ডা করে ভাবার সময়। নিজেকে তৈরি করে নেওয়ার সময়। এই সময়টাতে তারা কিছু সাধারণ জিনিস করে— একটু শরীরচর্চা, একটু লেখা-পড়া, শান্তভাবে এক কাপ চা, আর দিনের পরিকল্পনা। তারা জানে, একটা সকাল যদি ভালো যায়, বাকি দিনটা নিজে থেকেই ভালো হয়ে যাবে। আর আপনি? আপনি চাইলে আজ থেকেই বদলে দিতে পারেন আপনার সকাল। কারণ পরিবর্তনের শুরু হয় খুব ছোট্ট একটা সিদ্ধান্ত থেকে