বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ। আমাদের দেশের বেকারদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। ছোট-ছোট কলকারখানা করতে হবে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে হবে। এই চ্যালেঞ্চগুলো মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আজ বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আধা ঘন্টার বক্তব্যে তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়া এবং রাষ্ট্র পুনর্গঠনে আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলার উপর জোর দেন।
তারেক রহমান বলেন গত আড়াই বছর আগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছিলাম। বর্তমানে রাষ্ট্র সংস্কার কমিশন গঠন করা হয়েছে যা বিএনপি আগেই বলেছিল। আমাদের পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি ৩১ দফার বাস্তবায়ন। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে দেশ পিছিয়ে যাবে। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচার সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, শুধু নির্বাচন নয়, আইনশৃঙ্খলাবাহিনি, অর্থনীতি, মেগা উন্নয়নের নামে, মেগা দূর্নীতি হয়েছে। এদেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে প্রচার করা হয়েয়ে। ফারাক্কার পানির অভাবে রাজশাহী পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। পানির ন্যায্য হিস্যার জন্য দরকার হলে, আন্তর্জাতিক আদালতে যাবো, প্রয়োজেন জাতি সংঘে যাবো। আবার পদ্মা নদীতে পানি আনতে হবে। আমাদের খাল খনন করতে হবে, যাতে কৃষকদের জন্য পানির ব্যবস্থা করতে পারি।
রাজশাহী মহানগরীর ৩৭টি ওয়ার্ড এবং ৭টি থানার সাড়ে সাত শতাধিক প্রতিনিধি অংশ নেন সম্মেলনে। সম্মেলনে কেন্দ্রীয়, মহানগর, জেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন