সারাদেশের মতো রাজশাহীতেও কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের শিক্ষকরা

🗓 Sunday, 9 November 2025

👁️ ৩৮ বার দেখা হয়েছে

🗓 Sunday, 9 November 2025

👁️ ৩৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের মতো রাজশাহীতেও সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

আজ রোববার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছেন । এর ফলে রাজশাহীর সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান কার্যক্রম বন্ধ করে অফিস কক্ষে বসে আছেন।

প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান। উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান। সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর