সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Sunday, 24 October 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Sunday, 24 October 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

দেশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উপাসানালয় ও বাসস্থানে সাম্প্রতিক হামলা, ভাংচুর, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহী বিএমএর ভারপ্রাপ্ত সভাপতি ডা. আতাউর রহমান বাবু সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. নওশাদ আলী, অধ্যাপক ডা. খলিলুর রহমান, ডা. মাহবুবুর রহমান বাদশা, ডা. হাফিজুরর রহমান বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সবসময় এসব উগ্রবাদীদের প্রতিহত করে বাঙ্গালীদের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর