সায়মার মৃ*ত্যুকে ‘অবহেলাজনিত হ*ত্যা’র অভিযোগ এনে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

🗓 Monday, 27 October 2025

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Monday, 27 October 2025

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সায়মা হোসেন নামের এক শিক্ষার্থীর মৃ*ত্যুর ঘটনাকে ‘অবহেলাজনিত হত্যা’ বলে অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুই ঘন্টা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা অবহেলায় যুক্ত সকলের যথাযথ তদন্ত সাপেক্ষে বিচারসহ চার দফা দাবি জানান। একই সঙ্গে তারা আগামী তিন দিন ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

এ সময় তারা শ্লোগান দেন “তুমি কে আমি কে, সায়মা সায়মা”, “আমার বোন ম*রলো কেন, প্রশাসন জবাব দে”, “প্রশাসন তুমি বলো, একটি লা*শের দাম কত”, “পানিতে ডুবে বোন মরে, প্রশাসন কি করে।”

মৃ*ত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এবং মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। তাদের অন্যান্য দাবিগুলো হলো প্রশাসন কর্তৃক সায়মার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের সংস্কার ও উন্নত সেবা নিশ্চিতকরণে রোডম্যাপ ঘোষণা এবং সুইমিং পুলের একটি অংশের গ্যালারি সায়মার নামে নামকরণ। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কয়েকজনের দায়িত্বে অবহেলার কারণে সায়মা আজ আমাদের মাঝে নেই। এই মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া আমাদের পক্ষে খুবই কষ্টকর।। সায়মার মৃ*ত্যুর সঙ্গে জড়িত সকলের বিচার করতে হবে।

এছাড়াও আমাদের অন্যান্য দাবিগুলোও মেনে নিতে হবে। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর