বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীতে সুয়িং ভাটাপাড়া প্রিমিয়ার লীগের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে মহানগরীর কালেক্টরেট মাঠে আর সি সি বনাম ব্যাটেল ওরিয়র্সের খেলার মধ্য দিয়ে প্রিমিয়ার লীগের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ব্যাটেল ওরিয়র্স টর্সে জিতে ব্যাটিং করে ১২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে। ব্যাটেল ওরিয়র্সের পক্ষে স্বজিব সর্বচ্চ ৩৯ রান সংগ্রহ করেন এবং আর সি সির পক্ষে দ্বীপন ৩টি উইকেট শিকার করেন।
এদিকে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আর সি সি ১২ ওভারে ৮ উইকেটে ৯০ রান সংগ্রহ করে, তাদের ইনিংস শেষ করলে ব্যাটেল ওরিয়র্স ১৮ রানে জয়লাভ করে। আর সি সির পক্ষে মোমিন সর্বচ্চ ৪০ রান সংগ্রহ করেন এবং ব্যাটেল ওরিয়র্সের পক্ষে স্বপন, স্বজিব ও সোহেল সকলেই দুইটি করে উইকেট শিকার করেন।
খেলা শেষে ম্যান অব ম্যাচের ক্রেস্ট প্রদান করা হয় ব্যাটেল ওরিয়র্সের স্বজিবকে।