বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষাথীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগণ বলেন, অতিদ্রুত তাদের চার দফা দাবি মানার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের দাবিগুলো হলো করোনা মহামারীর সময়ে ঝুঁকি নিয়ে সেকেন্ড ওয়েভের মধ্যে প্রফ নয়, সেশনজট নিরসন করে যথা সময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোসে ৬০ মাস এবং বিডিএস কোসে ৪৮ মাস (পুরাতন কারিকুলাম) লাগে। আর ৬০ মাস (নতুন কারিকুলাম) নিয়মিত-অনিয়মিত কোন শিক্ষার্থীর কাছ থেকেই এর বেশি বেতন নেওয়া যাবে না।
বন্ড সাইন দিয়ে শিক্ষার্থীরা কোনভাবেই স্বাস্থ্য ঝুঁকি নিতে রাজি নয়। কোন শিক্ষার্থী প্রফ দিতে এসে করোনা আক্রান্ত হলে, এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে। প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে।